প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৩ জুন) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
বর্তমানে জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূতের দায়িত্ব পালনকারী গর্ডন ব্রাউন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ইউনূসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উভয় নেতা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাসকারী শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পাঁচ লাখেরও বেশি শিশুর আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত অবস্থার প্রেক্ষিতে তারা উভয়েই ‘একটি হারিয়ে যাওয়া প্রজন্ম’ ঠেকাতে শেখার সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
ড. ইউনূস বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশাবাদ ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ার সক্ষমতা নিয়ে বেড়ে উঠতে পারে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা জোগাতেও তিনি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
গর্ডন ব্রাউন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে শিক্ষা কর্মসূচি সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং এই লক্ষ্যে তার বৈশ্বিক শিক্ষা প্রচারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন, যাতে তিনি স্ব-চক্ষে পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন এবং সম্ভাব্য সহায়তার উপায়গুলো খুঁজে বের করতে পারেন।
আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের বিষয়টিও উঠে আসে। সূত্র:বাসস
(ওএস/এসপি/জুন ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







