‘এতিম শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা প্রয়োজন’
স্টাফ রিপোর্টার : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন।
তিনি বলেন, তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা।
রবিবার (৬ জুলাই) চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদের যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদের অভুক্ত রেখে নিজে তৃপ্তি সহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।
হাদিসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।
ড. খালিদ বলেন, আমাদের সবার উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাতছাড়া না করা। আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা।
তিনি এতিম শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক নইম কাদেরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এসময় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







