জাতিসংঘের মানবাধিকার অফিস চালু নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা
স্টাফ রিপোর্টার : ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন চালুর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এবং বাংলাদেশ সরকার ৩ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে।
‘মিশনটির লক্ষ্য হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান। এর উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক তার মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পটভূমিতে গৃহীত সংস্কার এবং জবাবদিহিতার প্রতি বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। আমরা স্বীকার করি জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শিক অবস্থান নিয়ে সমাজের একটি অংশের উদ্বেগ রয়েছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অনেক নাগরিক আমাদের জানিয়েছেন যেকোনো আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এ প্রেক্ষিতে, ওএইচসিএইচআর মিশন মানবাধিকারের যেকোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর বাইরে থাকা কোনো সামাজিক এজেন্ডাকে উৎসাহিত করবে না।
‘আমরা আশা করি যে মিশনটি সবসময় স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রেখে বাংলাদেশে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করার সার্বভৌম কর্তৃত্ব সংরক্ষণ করে, যদি সরকার মনে করে যে এই অংশীদারিত্ব আর জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’
উল্লেখ্য, বিগত সরকারের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়মুক্তির যে সমস্ত ঘটনা ঘটেছে সেসময় যদি এই ধরনের একটি সংস্থার কার্যক্রম চলমান থাকত, তাহলে সেই অপরাধের অনেকগুলো ঘটনা হয়ত সঠিকভাবে তদন্ত, লিপিবদ্ধ এবং বিচার করা হত। আজকের এই সময়ে মানবাধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি আদর্শের ওপর নয়, ন্যায়বিচারের ওপর ভিত্তি করে হওয়া উচিত।
সরকার এই অংশীদারিত্বকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার এবং আমাদের নাগরিকদের সুরক্ষা বৃদ্ধির একটি সুযোগ হিসাবে বিবেচনা করে যা আমাদের আইনের মাধ্যমে গঠিত ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে এবং আমাদের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
(ওএস/এসপি/জুলাই ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








