স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ
স্টাফ রিপোর্টার : দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে আসছে বিশাল নিয়োগ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে আগামী মাসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া ৩ হাজার ২০০ নার্সও নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বাস্থ্যখাতের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন, অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের চেষ্টা চলছে। সরকারি-বেসরকারি কোলাবরেশনের মাধ্যমে রোগীদের ডায়ালাইসিস করা হবে। যেন সাধারণ মানুষের খরচ কমে এবং সেবাপ্রাপ্যতা সহজ হয়।
তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনায় চিকিৎসা প্রদানে বিদেশ থেকে একাধিক চিকিৎসক টিম এসেছে। তারা জানিয়েছেন আমাদের চিকিৎসকরা নির্ভুল কাজ করছেন, আরও নিখুঁত হতে সহায়তা করছেন তারা।
নুরজাহান বেগম আরও বলেন, সরকারি সব হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টায় আছি। ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান না হলে অন্তত দুই শিফটে চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে হৃদরোগ ইনস্টিটিউটে দুই শিফটে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের হোস্টেলগুলোর অবস্থা খুবই শোচনীয় উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ১০ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতে ১৯টি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের মান বজায় রাখতে কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজকে এক করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ডা. সায়েদুর রহমান বলেন, বিদ্যমান স্বাস্থ্যসেবা পরিবর্তনের চেষ্টা করছি আমরা।
এ সময় তিনি স্বাস্থ্য সেবাখাতে দশটি রোগ চিহ্নিত করার কথা জানান। সেগুলো হলো-
১। মেধা জ্ঞান ও যোগ্যতা থেকে বিচ্ছিন্ন স্বাস্থ্য ব্যবস্থা
২। অতিরিক্ত কেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থা
৩। বিশেষায়ন নির্ভর চিকিৎসা প্রাথমিক চিকিৎসায় অনীহা।
৪। স্বচ্ছতার অভাব
৫। উৎসাহ ও মনোবলহীন স্বাস্থ্য সেবা দানকারী।
৬। যথাযথ মনন ও মানসিকতার অভাব
৭। নৈতিকতার অবক্ষয় ও স্বার্থের দ্বন্দ্ব
৮। পর নির্ভরশীলতা
৯। নেতৃত্ব ও ব্যবস্থাপনার দুর্বলতা
১০। পরিকল্পনা ও বরাদ্দের অভাব ও অসামঞ্জস্যতা।
সকল স্বাস্থ্য শিক্ষায় কোটা বাতিল হয়েছে মেধাই মুখ্য উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ থেকে ১২০০০ মানুষ মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। সরকারি হাসপাতালে ১৫ হাজার বেড বাড়ানো দরকার।
ডা. সায়েদুর রহমান বলেন, জনগণের নিরাপদ ওষুধ প্রাপ্তির জন্য কাজ করছে সরকার। আইওটির মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা সরঞ্জাম মনিটর করা হবে। ৪৮ ঘণ্টা বন্ধ থাকলেই টের পাবে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। ১২ মাসের জায়গায় ১৮ মাস ইন্টার্নশিপ চালু করার পরিকল্পনায় আছি। যার মধ্যে ৬ মাস থাকতে হবে গ্রামে।
তিনি বলেন, অনৈতিক সুবিধা প্রাপ্তি বন্ধে ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের সকল উপহার ও সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করা হবে। অনেক ওষুধের দাম কমানো হয়েছে। নয় মাসে কোন ওষুধের দাম বাড়েনি।
বিদেশি সহায়তায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে তিনটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডা. সায়েদুর রহমান।
(ওএস/এসপি/আগস্ট ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
২৫ আগস্ট ২০২৬
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
-1.gif)








