বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতিতে জাপানি এমপিদের প্রশংসা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করেছেন জাপানের সংসদীয় প্রতিনিধিদল। তবে বিষয়টির আরও অগ্রগতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন শ্রম ইস্যু নিয়ে কাজ করা জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল ও হাউস অব কাউন্সিলরস সদস্য মিচিহিরো ইশিবাশি।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বিষয়ক জাপান পার্লামেন্টারিয়ানস লীগ সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এসব কথা বলেন তারা।
সাক্ষাতে ইশিবাশি প্রতিনিধিদলের ইপিজেডের ভেতরে ও বাইরে বিভিন্ন কারখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোতে সফরের সময় তিনি ইতিবাচক উদ্দীপনা অনুভব করেছেন। জাপানি কোম্পানিগুলো অবকাঠামোসহ অন্যান্য খাতে আরও বিনিয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করায় জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার হলো শ্রম খাত সংস্কার। এ বিষয়ে বিশেষ দূত লুতফে সিদ্দিকীকে আইএলওর সব কনভেনশন বাস্তবায়ন এবং সময়মতো তা গ্রহণ নিশ্চিত করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সবাইকে কাজ শেষ করতে উদ্বুদ্ধ করছেন।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে শ্রম ইস্যুতে আমাদের আত্মসমালোচনামূলক হতে হবে এবং এ বিষয়ে কাজ করতে হবে।
এসময় তিনি মাতারবাড়ীতে গভীর সমুদ্র মৎস্য আহরণ প্রকল্পে জাপানের সহায়তা কামনা করেন। পাশাপাশি জাপানি কোম্পানিগুলোতে বাংলাদেশি টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার্স (এসএসডব্লিউ) সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা জাপানে এক লাখ তরুণ পাঠানোর পরিকল্পনা নিয়েছি। তারা ভাষা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, শিষ্টাচার পাঠ- এমনকি কিছু ইতিহাস শিক্ষা পাবে। এটি কেবল শুরু, ভবিষ্যতে আমরা আরও অনেক তরুণ পাঠাবো। আমরা বিশ্বাস করি এটি আমাদের তরুণদের জন্য অসাধারণ সুযোগ, যাতে তারা তাদের সৃজনশীলতা তুলে ধরতে পারে।
জাপানের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাইস সেক্রেটারি জেনারেল হনাকো জিমি, রিউজি সাতোমি, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সদস্য কেন্তা ইজুমি, স্বতন্ত্র এমপি মাকিকো দোগোমি, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সদস্য মাকি ইকেদা ও মামোরু উমেতানি এবং ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলের এক্সিকিউটিভ বোর্ড সদস্য আতসুশি ওশিমা।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








