‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের নাম-ঠিকানার সঙ্গে বাবা-মায়ের নাম প্রকাশ্যে তালিকা আকারে ঝুলিয়ে দেওয়া হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন সারজিস।
তিনি আরও বলেন, দেশের বড় বড় নেতারা ভালো ভালো কথা বললেও কেউ বালু উত্তোলনে, কেউ ড্রেজার মেশিন দিয়ে রাতের আঁধারে পাথর তুলতে, আবার কেউ চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে ব্যস্ত। তেঁতুলিয়া উপজেলার প্রথম সারির বিএনপির নেতারা কোথায় কোথায় চাঁদা নেন, সব খবর আমাদের কাছে আছে।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলে স্কুলে কমিটি দিচ্ছে, যা ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তির পরিবেশ তৈরি করছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এ বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তির রাজনীতি চলবে না। স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পঞ্চগড়ের জেলা ও পৌরসভাগুলোতে এনসিপির কমিটি গঠন করা হবে বলেও জানান সারজিস আলম।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা, শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি
- কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪
- লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত
- প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু’র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনের সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ দুইদিন পর উদ্ধার
- আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক
- বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিভাগের শ্রেষ্ঠ সমিতি
- নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা
- জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি'র সমাবেশ-র্যালি
- ঈশ্বরদীতে এনপিসিবিএলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
- গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
- মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- ‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বারো রকম বারো ছড়া
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে
০৮ নভেম্বর ২০২৬
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানের দায়িত্বও তাদের'
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
-1.gif)








