‘দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া জরুরি’
স্টাফ রিপোর্টার : ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এজন্য সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ সহিষ্ণুতার পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই, এমনটাই বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘অ্যান্টিসিপারেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের তৃতীয় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ জান মাল ও জীবিকার ব্যাপক ক্ষতি করছে। এগুলো উন্নয়ন মন্থর করছে এবং দারিদ্র্য বিমোচনকে আরও কঠিন করে তুলছে।
ফারুক-ই-আজম বলেন, দুর্যোগ ঝুঁকি ক্রমেই বাড়ছে। আকস্মিক বন্যা, বজ্রপাত, তাপপ্রবাহ, শৈতপ্রবাহ ও খরা মানুষের দৈনন্দিন জীবনকে হুমকির মুখে ফেলছে। তবে উন্নত প্রস্তুতির কারণে জীবনহানি আগের তুলনায় কমলেও অর্থনৈতিক ক্ষতি ও জীবিকার ধ্বংস এখনো ব্যাপক। এজন্য ২০১৫ সাল থেকে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দুর্যোগ প্রশমনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অ্যান্টিসিপারেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয় বরং পূর্বাভাসের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া। তরুণদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হলে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই মডেল সারাদেশে ছড়িয়ে দিয়ে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবী শক্তি গড়ে তোলা দরকার।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান বলেন, একসময় পূর্বাভাস দেওয়ার সুযোগ ছিল না। এখন আমরা বন্যা ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে পারছি। আকস্মিক বন্যা, তাপ ও শৈত্যপ্রবাহের মতো দুর্যোগেরও পূর্বাভাসের প্রটোকল তৈরির চেষ্টা চলছে। প্রযুক্তি ব্যবহার করে যত দ্রুত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে, তত ক্ষয়ক্ষতি কমবে।
দুই দিনব্যাপী এ সংলাপে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতিসংঘের বিশেষ সংস্থা, এনজিও, শিক্ষাবিদ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপট অন্তর্ভুক্তিমুখী অন্তর্ভুক্তিমূলক সমন্বিত এবং স্থায়ীভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম প্রতিপাদ্যে এবারের ডায়ালগটি হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রম টাস্কফোর্স নেতৃত্বে এবং অ্যান্টিসিপারেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সহযোগিতায় দুই দিন ব্যাপী এই আয়োজনে করা হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো এই সংলাপের মূল লক্ষ্য।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ মে ২০২৬
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
-1.gif)








