পাঠ্যপুস্তক ব্যবস্থাপনার এখতিয়ার হস্তান্তর সমাধান নয়
স্টাফ রিপোর্টার : প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্তে সমাধান আসবে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির মতে, এটি যেন ‘মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো’ সিদ্ধান্ত।
সংস্থাটি বলছে, এনসিটিবির স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে যে দীর্ঘদিনের সুশাসনের সংকট তৈরি হয়েছে, তার টেকসই সমাধানে এ ধরনের এড-হক সিদ্ধান্ত কার্যকর হবে না।
সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যমান আইন সংশোধন করে প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মুদ্রণ ও বিতরণের অন্তর্বর্তী উদ্যোগ এনসিটিবিকে কেবল দুর্বলই করবে, গুণগত কোনো পরিবর্তন আনবে না। বরং অনিয়ম-দুর্নীতি কেবল স্থানান্তরিত হবে।
তিনি আরও বলেন, মূল সমস্যা সমাধান না করে এনসিটিবির দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমলাতান্ত্রিক প্রভাবে বিলুপ্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রায় শূন্য থেকে এই গুরুদায়িত্ব অর্পণের কোনো গ্রহণযোগ্যতা নেই। এতে সংকট ও সমন্বয়হীনতা আরও বাড়বে।
টিআইবি মনে করে, একদিকে এনসিটিবি, অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর—এই দুই প্রতিষ্ঠানের দ্বৈত দায়িত্বের মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, পাঠ্যবই ব্যবস্থাপনায় দুর্নীতিতে যারা প্রত্যক্ষভাবে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির প্রকৃত কারণ চিহ্নিত না করে বিকেন্দ্রীকরণ কার্যকর হবে না।
সময়মতো বই সরবরাহে ব্যর্থতা, মান নিয়ে প্রশ্ন ও সমন্বয়হীনতার দায় এককভাবে এনসিটিবির ওপর আরোপ করলেও মন্ত্রণালয় বা অধিদপ্তর দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে টিআইবি।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও স্বায়ত্তশাসনের পথে প্রতিবন্ধকতা এনসিটিবিকে অকার্যকর করে তুলেছে, বলেন ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, সরকারকে এনসিটিবিকে প্রয়োজনীয় স্বাধীন সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা দিতে হবে। পাঠ্যপুস্তক প্রণয়ন, দরপত্র প্রক্রিয়া, মুদ্রণ, প্রকাশ ও বিতরণ—সব ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
টিআইবি জানায়, এনসিটিবির বিরুদ্ধে বিভিন্ন সময় যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনতে হবে।
(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








