এনআইডির ৭ সেবা স্থগিত, সুযোগ থাকছে ৫ পরিবর্তনের
স্টাফ রিপোর্টার : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন নিবন্ধনের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা চূড়ান্তকরণের অংশ হিসেবে আপাতত এনআইডি সংশোধনের ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থগিত থাকবে। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ করে আয়কর রিটার্নসংক্রান্ত সমস্যার কারণে টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগসহ কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী— ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য ৭টি গুরুত্বপূর্ণ সংশোধন স্থগিত থাকবে। ভোটার তালিকা ফাইনাল হওয়ার পরই এসব সেবা পুনরায় চালু করা হতে পারে। যে ৭টি সেবা স্থগিত থাকবে, সেগুলো হলো— ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি পরিবর্তনের সুযোগ।
অন্যদিকে, বর্তমানে নাগরিকদের জন্য কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলোতে এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে। যে আবেদনগুলো সংশোধন হবে, যেগুলো হলো— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও টেলিফোন নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে এই পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে)।
আখতার আহমেদ বলেন, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু আছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে। তবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, শুধু তাদের নামই আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর বাইরে, চেক ডেট বা কাট-অফ ডেট ৩১ অক্টোবরের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।
সচিব আরও জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (OCV) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের অগ্রগতির বিষয়ে এখনও পর্যন্ত তদন্ত রিপোর্টগুলো আসছে। পর্যায়ক্রমে আমরা যখনই জানতে পারব, জানিয়ে দেব।
(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
-1.gif)








