মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
ঈশ্বরদী প্রতিনিধি : আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই এ সমস্যা সমাধান করা হবে। সে লক্ষ্যে মার্চ মাস থেকে পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।”
শেখ মঈনুদ্দিন আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত অব্যবহৃত রেলস্টেশনটি পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং প্রধান সড়কসমূহ প্রশস্তকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরোনো জেলা হিসেবে পাবনার প্রধান আবদুল হামিদ সড়ক প্রশস্তকরণ প্রকল্পকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।
পাশাপাশি, আরিচা–খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী–বাধেরহাট সড়ক প্রশস্তকরণ এবং কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও আশ্বাস দেন যে, ঈশ্বরদী রেলগেট এলাকায় যানজট নিরসনে একটি ওভারপাস নির্মাণ করা হবে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা- ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সোমবার ঈশ্বরদীতে আগমন করেন। মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও তার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপার মিলস স্কুল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন, এবং পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








