দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পরিচালনা শাখা থেকে শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিল সাংবিধানিক সংস্থাটি।
ইসির উপ-সচিব জানান, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের ‘পুলিশ এসকর্ট’ বাড়ানো; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার রিটার্নিং অফিসারদের জন্য ‘গানম্যান’ নিয়োগ ও অন্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানো এবং সারাদেশের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতের জন্য চিঠি দেওয়া হয়েছে।
গতকালের ঘটনা (হাদির ওপর হামলা) এবং লক্ষ্মীপুর, মঠবাড়িয়ায় দুটি নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছেন ইসি সচিব। সিইসি, কমিশনারসহ সচিবের বিশেষ নিরাপত্তা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে এতে বলা হয়, তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার, অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও পাঁচ শতাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ৬৪ জেলা প্রশাসক রয়েছেন, যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে তারা প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছেন। পাশাপাশি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনজন; তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বলা হয়েছে।
দেশের সব নির্বাচন অফিসে সার্বক্ষণিক নিরাপত্তা
আইজিপির কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ অবস্থায় দেশের সব আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা/থানা নির্বাচন অফিসে গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি সরঞ্জাম সংরক্ষিত আছে।
সরঞ্জামসহ আঞ্চলিক, জেলা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।
(ওএস/এএস/ডিসেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








