তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শিল্পকলা একাডেমিতে তরুণ আলোকচিত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প তুলে ধরতে চতুর্থবারের মতো পর্দা উঠেছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘শাটার স্টোরিস’।
আজ শুক্রবার বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে এই আয়োজন চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এবারের আয়োজনে দেশের প্রায় এক হাজার আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে প্রায় ১১ হাজার ছবি। সেখান থেকে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৭৮টি একক ছবি ও ৬টি ফটোস্টোরি। নির্বাচিত ছবিগুলোতে আলো, রঙ ও কম্পোজিশনে সময়, সমাজ ও মানুষের নানা গল্প ফুটে উঠেছে।এবারের ‘শাটার স্টোরিস’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মাদ রাকিবুল হাসান ও মাহমুদ হোসেইন অপু।
বিচারকেরা বলেন, বাংলাদেশের শিল্প ও সাহিত্যের বিকাশে আলোকচিত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
একদিনের প্রস্তুতিতে এমন একটি বড় আয়োজন সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকেরা। তাঁরা জানিয়েছেন, নির্বাচিত সেরা আলোকচিত্রগুলো শিল্পকলা একাডেমির গ্যালারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট পুলক সিকদার বলেন, প্রায় দেড় বছরের চেষ্টার পর আজ আমাদের শাটার স্টোরিজ চ্যাপ্টার-৪ সফলভাবে শুরু হয়েছে। এসময় সবাইকে এক্সিবিশন দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ একটা সময়-শ্রমের পর আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নামানোর আনন্দ বলার বাইরে। আমরা আশা করছি, এই এক্সিবিশন সকলের মনে জায়গা করে নেবে।
আয়োজকদের আশা, আলো ও রঙের কম্পোজিশনের মাধ্যমে সঠিক মুহূর্ত ধরে রাখার এই যাত্রা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।
এবারের প্রদর্শনীতে বিজয়ী ছয় আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষ হওয়ার পর আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। আগামী ৬ ও ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এই আলোকচিত্রগুলো দেখার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
- ‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা নয়’
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন
- ‘বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই’
- সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোঁরায় ৬০ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- এমন যদি হতো
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
-1.gif)








