‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে’
মাদারীপুর প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে অন্তবর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণ ও সরকার পাশে থাকবে।
উপদেষ্টা এর আগে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান। সেখানে ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন। এসময় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তার আগে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(এএসএ/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ
- ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ
- ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
-1.gif)








