‘হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন’
স্টাফ রিপোর্টার : ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, তখন যদি সেই কমিশন হলফনামাটা খতিয়ে দেখতো তাহলে তিনি (হাসিনা) নির্বাচনে অংশ নিতে পারতেন না।
রবিবার (১১ জানুয়ারি) দুদক মিডিয়া সেন্টারে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আমরা চাইবো না হরফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসবে। আমি আবারও আপনাদের মনে করিয়ে দেই ২০০৮ সালে নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামা বিবরণে দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান।
সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতো তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেটি বাতিল হয়নি কাজেই এই সময় আপনারা সবাই আমাদের সাহায্য করুন আমরা অবশ্যই রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকব।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে জাতীয় নির্বাচনে যদি আমরা ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের শাসন প্রতিষ্ঠিত হয় আমাদের বিশ্বাস আগামী দিনগুলিতে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে।
দুদক চেয়ারম্যান বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক উত্তরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য, আর এ ক্ষেত্রে দুদক ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।
ড. মোহাম্মদ আবদুল মোমেন আশা প্রকাশ করেন, ২০২৬ সাল বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর হয়ে থাকবে।
সাম্প্রতিক বড় পরিবর্তনের পর দেশে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রক্রিয়ায় দুদক একটি অংশীদার হিসেবে কাজ করবে এবং সাংবাদিকরা সরাসরি অবদান রাখবেন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে যারা সংগঠনটিকে এগিয়ে নিয়েছেন, তাদের অবদান অনস্বীকার্য। নতুন নেতৃত্বের সঙ্গে দুদকের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাবারুল হক।
ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর হাসিনার সরকারের আমলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়। হাসিনার অধীনেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি বিতর্কিত নির্বাচন হয়।
তার গোটা সাড়ে ১৫ বছরের শাসনামল বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হিসেবে কুখ্যাতি পেয়েছে।
অবশ্য চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান।
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








