নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নগর অবকাঠামোকে আরও নিরাপদ ও দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের ওডিএ অর্থায়নে ঢাকায় নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই ভবনটি আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
অনুষ্ঠানে বক্তব্যে ইচিগুচি তোমোহিদে বলেন, এই নতুন সদর দপ্তরটি কেবল একটি অবকাঠামো নির্মাণ প্রকল্প নয়; বরং এটি জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ের একটি কৌশলগত বিনিয়োগ।
তিনি বলেন, “বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে জরুরি সেবাগুলোকে শক্তিশালী, আধুনিক ও দুর্যোগ-সহনশীল অবকাঠামোর মাধ্যমে সজ্জিত করা অত্যন্ত জরুরি। এই সদর দপ্তরটি ভূমিকম্প ও নগর-অগ্নিকা-সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সমন্বয়, উদ্ধার ও দ্রুত সাড়াদানের জন্য একটি কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করবে।”
নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরটি হবে বাংলাদেশের প্রথম ভবন যেখানে ‘বেস আইসোলেশন’ প্রযুক্তি ব্যবহার করা হবে। জাপানে বহুল ব্যবহৃত এই উন্নত প্রকৌশল প্রযুক্তি শক্তিশালী ভূমিকম্পের সময়ও ভবনকে কার্যক্ষম রাখে। এর মাধ্যমে জরুরি সেবার ধারাবাহিকতা নিশ্চিত হবে, ভবনের কাঠামোগত নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে ভবিষ্যতের দুর্যোগ-সহনশীল সরকারি অবকাঠামো নির্মাণে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের রানা প্লাজা ভবন ধসের পর নগর ভবন নিরাপত্তায় বিদ্যমান ঘাটতি দূর করার লক্ষ্যে ‘আরবান বিল্ডিং সেফটি’ প্রজেক্টটি গ্রহণ করা হয়। নতুন এই প্রকল্পটি সেই উদ্যোগেরই অংশ। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে নিরাপত্তা মান উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্যান্য সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিয়ন্ত্রক কাঠামো জোরদারে সহায়তা দিয়ে যাচ্ছে।
এ প্রকল্পটি জাপান ও বাংলাদেশের মধ্যে দৃঢ় উন্নয়ন অংশীদারিত্বের প্রতিফলন। জাইকার মাধ্যমে জাপান সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দৃঢ় নগর উন্নয়নে বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে, যা নিরাপদ নগর ও শক্তিশালী জনপ্রতিষ্ঠান গঠনে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারকে আরও শক্তিশালী করছে।
(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








