জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি যাতে বাংলাদেশটা বদলে যায়: উপদেষ্টা আদিলুর
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চব্বিশে জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিছিল, সে বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের আকাঙ্খাকে প্রতিষ্ঠিত করার জন্য সনদ তৈরি করেছে, সেই সনদের ব্যাপারে বাংলাদেশের জনগণের সম্মতির জন্য এই গণভোট। সেই ভোট নিয়ে কথা বলতে এসেছি আমরা। যে কথা আপনারাও বলছেন, সারা বাংলাদেশের মুক্তিকামি মানুষও বলছে। কারণ বাংলাদেশের ১৫টা বছর আগ্রাসনের অধীনে ছিল। বাংলাদেশের মানুষ ১৫টা বছর স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। চিন্তারও স্বাধীনতা ছিলনা। আর সেই করণেই আমরা জুলাই সনদের পক্ষে গণ মানুষের সমর্থণ চাচ্ছি যাতে বাংলাদেশটা বদলে যায়। আমরা থাকবোনা কিন্তু বাংলাদেশ শত সহস্র বছর টিকে থাকবে।
আজ বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ পনেরোটা বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময় বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট। তাই জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকবে। গণভোট শত বছরের দিকনির্দেশনা দিবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়। লুটপাট, বিদেশে টাকা পাচার না হয়। সেজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ ১২ তারিখের পর আপনাদের রায় নিয়ে এবং যাদের কাছে আপনারা যাচ্ছেন তাদের রায় নিয়ে তার যোগ্য জায়গায় দাঁড়িয়ে যাবে। কোন আগ্রাসনের কাছে আর মাথা নত করবেনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভ্রমত্ব নিয়ে আর দুশ্চিন্তার কারণ থাকবেনা। বাংলাদেশে বিচারহীনতার ঘটনা ঘটেবেনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ম অনুযায়ী কাজ করার বাইরে বাধ্য হবেনা অন্য কিছু করার জন্য।
এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
পরে উপদেষ্টা আদিলুর রহমান উপজেলার কোলকাতা ভোগদিয়া রুরাল মাকেট ও জোড়পুল খিদিরপাড়া-ভাটিভোগ-তালতলা রাস্তা পরিদর্শন করেন।
(এমকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
-1.gif)








