‘শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে’
স্টাফ রিপোর্টার : একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। আমরা যদি বলি, তাদের এইসব শিরকের জন্য, মুনাফেকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন, তাহলে কোথায় যাবে তারা? শিরকিদের, মুনাফেকদের ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে একমাত্র তারাই মানুষদের রক্ষা করতে পারবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকায় পৌর পার্ক সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তারেক রহমান বলেন, এই দেশটাকে তো নতুন করে গড়তে হবে। একজন তো দিল্লি ভাইগা গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছেন? তিনি সবসময় বলেছেন এই দেশের মাটিই আমার ঠিকানা। আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের ছাত্র-জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী—সব ধরনের মানুষ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা ৭১ সালে অর্জন করেছি। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার—তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে।
তাই কথা বলতে হবে।
‘যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় সেটার প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবি মামলা।
আর ছিল বিদেশে টাকা পাচার। সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এই রকম খারাপ। স্কুল-কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই।’
তারেক রহমান বলেন, আমরা বলি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে যোগ দেন। রাত যত বাড়তে থাকে নেতা-কর্মীদের সংখ্যাও তত বাড়তে থাকে। তার বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে।
বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-০১ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-০৩ শিবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন—নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








