‘প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই’
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনসিল নিয়ে যাবেন।
ইসি আরও বলেন, ভোট চলাকালীন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।
এসময় নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথিয়েতা গ্রহণ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। এছাড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।
এছাড়া বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান তিনি।
নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রমুখ।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশাল মিছিল ও গাড়ী বহর নিয়ে জনসভায় যুবদল নেতা
- মুন্সীগঞ্জ ১ এর স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ
- ‘খারাপ সময়েই চেনা যায় আপনজন’
- শেরে বাংলায় সাংবাদিকদের প্রবেশাধিকারে বিসিবির নতুন বিধিনিষেধ
- ‘নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে’
- ‘মিথ্যা তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয়’
- ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না’
- ‘প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই’
- সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
- ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
- প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
- মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না
- সোনার ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- গণমাধ্যম কমিশনের খসড়া প্রকাশে টিআইবির ক্ষোভ
- ‘আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো’
- ভুট্টো চারদিনব্যাপী সফর শেষে ঢাকা ত্যাগ করেন
- নিমের উপকারিতা
- একটু একটু করেই গড়ে ওঠে ভবিষ্যৎ
- ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজ
- নওয়াবেঁকী-পদ্মপুকুরে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ড. মনিরুজ্জামানের
- খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী
- ‘নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে’
- পদ্মা সেতুর নীচে নদীতে ডুবে নিখোঁজ এক শিক্ষার্থী
- ‘বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে’
- সাপছড়ি ঐতিহ্যবাহী পোশাকে দীপেন দেওয়ানকে বরণ করল তঞ্চঙ্গ্যারা
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- সরকারি প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনপদের নারীরা
- গলাচিপায় নানা প্রজাতির আম চাষে সফলতা
- কুমারী পূজা কী কেন করা হয় এবং কুমারী পূজার ইতিহাস কী?
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
-1.gif)








