২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে : টিআইবি
স্টাফ রিপোর্টার : ২০২৫ সালে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সারা দেশে মোট ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১০২ জন নিহত হয়েছেন। একই সময়ে এক হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনের মধ্যেই দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ (সোমবার) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই সব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়ায় সহিংসতার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী মোট জনবলের মাত্র ৯ থেকে ১০ শতাংশ পুলিশ সদস্য হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় বড় ঘাটতি রয়েছে।
২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা ঘটেছে, যা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে ডিপফেক ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার হুমকিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিশেষ করে গত ৩টি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দেওয়া, উপদেষ্টাদের দলীয়করণ এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় ও মতবিরোধের কথা বলা হয়েছে। জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো রাজনৈতিক দলগুলোর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ছাড়া ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে অন্তত ২৭টি রিট আবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারে অনুপযোগী রয়েছে।
ইলেকশন কমিশন কর্তৃক প্রাথমিকভাবে বাছাই করা ৭৩টি পর্যবেক্ষক সংস্থার অনেকগুলোই ‘নামসর্বস্ব’ বা সক্ষমতাহীন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পক্ষপাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে হলফনামায় দাখিল করা তথ্য যাচাই করার সক্ষমতা ও ব্যবহার নিয়েও ঘাটতির কথা বলা হয়।
টিআইবির নির্বাচন পর্যবেক্ষণে বলা হয়, প্রতিটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যদিও কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়নে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানের ঘাটতি রয়েছে।
প্রতিবেদনটির পর্যবেক্ষণে নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই প্রযুক্তি, আইন ও প্রক্রিয়াগত বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুল বা অপতথ্য ছড়ানোর আশঙ্কা বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন’
- নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান
- ‘স্বাধীনতা বিরোধীরা ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে’
- সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক
- ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা
- ‘মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের জনক হাসিনাকে আমরা বিদায় দিয়েছি’
- বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের
- টাঙ্গাইলে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
- নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি দলের সাথে জিওসি'র সৌজন্য সাক্ষাৎ
- সুন্দরবনের ৭ হাজার ৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- ধানের শীষ ছেড়ে ঘোড়ায় উঠলেন যুবদলের দুই নেতা
- পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি সুরক্ষার অঙ্গীকার সাতক্ষীরা উপকূলবাসীর
- দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বাবলম্বী সোনাতলার নিত্য ঘোষ
- তিন দিনের মাথায় সন্ধান মিললো পদ্মায় নিখোঁজ শিক্ষার্থী আবু নাঈমের
- ব্যালট ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক
- ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা
- পেশাজীবীদের মধ্যে বেড়েছে প্যাডের চাহিদা
- দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
- টুঙ্গিপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- জলাভূমি সংরক্ষণে বৈশ্বিক সংকট ও মানব দায়িত্ব
- ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে : টিআইবি
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ‘মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের জনক হাসিনাকে আমরা বিদায় দিয়েছি’
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- গলাচিপায় নানা প্রজাতির আম চাষে সফলতা
- সরকারি প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনপদের নারীরা
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- কুমারী পূজা কী কেন করা হয় এবং কুমারী পূজার ইতিহাস কী?
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- মাসউদ হত্যায় ৯ সাংবাদিকসহ ১৩ জনকে আসামি করে বরগুনা থানায় ‘হত্যা’ মামলা
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
- হেমন্ত এলো
০২ ফেব্রুয়ারি ২০২৬
- ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে : টিআইবি
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্ত কানাডা
- ‘সংস্কারের নামে গৃহীত উদ্যোগ প্রত্যাশা পূরণের উল্টো যাত্রা’
- রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
-1.gif)








