‘একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন’
স্টাফ রিপোর্টার : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা মহানগরজুড়েই থাকবে। প্রতিবছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ঢাকাবাসী ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আশা করছি, এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে।"
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, একুশের প্রহর শুরুর আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাতটি পয়েন্টে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে। এ বিষয়ে আগাম নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে।
এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়া বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- সিদ্ধান্ত ছাড়াই থেমে গেল রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা
- গাজায় ফুটবল অবকাঠামো গড়তে বড় বিনিয়োগের ঘোষণা ফিফার
- প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন’
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে সরকার এত অস্থির ছিল কেন’
- ‘বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন’
- ‘ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রেগুলেটরিতে আনতে ব্যবস্থা নিতে হবে’
- ‘২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই’
- করাচী থেকে রাওয়ালপিন্ডি এসে পৌঁছান ইয়াহিয়া খান
- ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে’
- তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি
- মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী
- রাজবাড়ীতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিযুষকে ধরে পুলিশে দিয়েছে জনতা
- ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
- কাপ্তাইয়ে নূরুল হুদা কাদেরী স্কুলে নির্মিত হলো শহীদ মিনার
- ফেসবুকে অপপ্রচার ও সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বালিয়াকান্দিতে রমজানে বাজার মনিটরিং, তিন ব্যবসায়ীকে জরিমানা
- অপো এ৬এস প্রোর ‘ফরেস্ট লুক’ ঘিরে দেশজুড়ে তারকাদের ব্যাপক আলোড়ন
- নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
- নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিতে পরিবারের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
- আগৈলঝাড়ায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮ চিকিৎসকের যোগদান
- নিত্যপণ্যের মূল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন’
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
২০ ফেব্রুয়ারি ২০২৬
- প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন’
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে সরকার এত অস্থির ছিল কেন’
- ‘২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই’
-1.gif)








