E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১২:৫৭:৪৬
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তিনি।

প্রধানমন্ত্রী এর আগে বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)















পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test