‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
স্টাফ রিপোর্টার : অমর একুশে বইমেলায় এবার মবের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার তবে মব মোকাবিলায় পুলিশের প্রস্তুতি থাকবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এবার মবের আশঙ্কা আছে কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মবের কোনো আশঙ্কা নেই তবুও পুলিশের প্রস্তুতি রয়েছে।
ধর্ম অবমাননা অথবা উসকানিমূলক বই মেলায় এলে পুলিশের করণীয় কী থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা নজরদারি করবে যাতে এমন বই মেলায় না আসে।
অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার বলেন, অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন থাকবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখান থেকে ২৪ ঘণ্টা পুরো মেলা এলাকা মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, মেলা প্রাঙ্গণ ও এর চারপাশে প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। মেলায় প্রবেশের প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হবে। এছাড়া ডগ স্কোয়াড দিয়ে মেলা প্রাঙ্গণ ও আশপাশে নিয়মিত সুইপিং কার্যক্রম চালানো হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির বিশেষায়িত টিম সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, সিটিটিসি এবং ডিবি পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় বেশি হওয়ার সম্ভাবনা থাকায় ওই দিনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মেলায় আগত নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্টফিডিং সেন্টার বা কর্নার এবং শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। অসুস্থদের জন্য পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা সেবা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে।
ট্রাফিক নির্দেশনা ও পার্কিং
সারওয়ার বলেন, বইমেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগ বিশেষ ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করেছে। মেলা চলাকালীন ঢাবি এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটি জনসমাগম বিবেচনায় সময়ে সময়ে খোলা বা বন্ধ রাখা হবে।
ডিএমপির পক্ষ থেকে দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে যেন তারা মেলা গেট পর্যন্ত যানবাহনের জন্য অপেক্ষা না করে কিছুটা আগেই নেমে হেঁটে মেলায় প্রবেশ করেন। এতে প্রবেশ পথগুলোতে যানজট কম হবে এবং অন্যদের চলাচল সহজ হবে। এছাড়া অনুমোদিত স্থান ছাড়া অন্য কোথাও গাড়ি পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’
- ‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
- ‘রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয়’
- বেতন-বোনাস পরিশোধে বকেয়া প্রণোদনার পাশাপাশি ‘সফট লোন’ চায় বিজিএমইএ
- এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
- বাংলাদেশকে ঔপনিবেশিক অবস্থা থেকে রক্ষা করার জন্যই ৬-দফা
- পাংশায় এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার
- সাতক্ষীরায় দেড় বছর ধরে রতন বৈদ্যের ঘরবাড়িসহ ৫৮ শতক জমি জবরদখল
- সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে
- ৩ মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন বাবর এমপি
- অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
- মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন
- হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন
- বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
- অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
- গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
- টাঙ্গাইলে মাংস বিক্রির জন্য ঘোড়া জবাই, আটক ৪
- ৮ কোটি টাকার ক্যাথল্যাব অচল: হৃদরোগ চিকিৎসা থেকে বঞ্চিত ফরিদপুরবাসী
- ফরিদপুরে এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্যার পদত্যাগ
- ফুলপুরে হাসপাতাল পরিদর্শনে নতুন এমপি মুহাম্মদুল্লাহ্
- ঈশ্বরদীতে বিদেশি নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক
- ফরিদপুরে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
- ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬
- ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’
- ‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
- এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
-1.gif)








