গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে একুশে পদক হস্তান্তর করেন তিনি। এসময় অনুষ্ঠান মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এবছর সংগীত দল হিসেবে একুশে পদক তুলে দেওয়া হয় ব্যান্ড ওয়ারফেজকে।
রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি-প্রতিষ্ঠানকে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। তবে এবছর সাহিত্য বিভাগে একুশে পদকের জন্য কারও নাম ঘোষণা করেনি সরকার।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে সরকার। গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। ওই বছরের ৩০ অক্টোবর ছিল মনোনয়ন জমার শেষ দিন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান ট্রাম্প’
- সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
- রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি
- নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের
- অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না
- ৫ মামলায় আইভীর জামিন
- গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- ‘গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার’
- ‘জীবনের বিনিময়ে হলেও ভোটের অধিকার রক্ষা করব’
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
- 'বাংলাদেশের জনসাধারণ ৭ ডিসেম্বর তাদের সার্বভৌমত্ব আদায় করেছে'
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
- ফরিদপুর চিনি কলের আখ ক্রয়ে অনিয়ম করছে কয়েকটি আখ সেন্টার
- মাগুরা- ২ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করলেন মিথুন রায় চৌধুরী
- কৃষক নেতা আতরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- ফরিদপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা
- ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, একাধিক আসামি গ্রেপ্তার
- দিনাজপুরে পাচারের সময় কৃষকদের হাতে ধরা পড়েছে ৮৩ বস্তা সার
- অস্তিত্ব সংকটে ‘আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধন
- ফুলবাড়ীতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত, আহত ২
- নড়াইলে মহাসড়কের পাশ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
- রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
- অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না
- গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- ‘গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার’
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
-1.gif)








