‘খালি হাতে আসিনি, ডালা ভর্তি কাজ উপহার নিয়ে এসেছি’
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার নিজ নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসময় তিনি বলেন, “৪০ বছর পর শিবগঞ্জবাসী একজন প্রতিমন্ত্রী পেয়েছে। আমি প্রতিমন্ত্রী মানে আমার নির্বাচনী আসনের আপনারা সবাই প্রতিমন্ত্রী। আজকে আমি খালি হাতে আসিনি, আপনাদের জন্য ডালা ভর্তি কাজ উপহার নিয়ে এসেছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াবাসী উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত ছিল। ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি নিজ এলাকায় ছুটে আসেন। এ সময় পতাকাবাহী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।
দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানা যায়, গত দুই দিন ধরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একাধিক কর্মসূচিতে অংশ নেন। তিনি মহাস্থানগড়ে অবস্থিত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (র.) মাজার জিয়ারত করেন।
এছাড়াও তিনি মহাস্থানের শীলাদেবীর ঘাট এলাকায় করতোয়া নদীর উপর নির্মিতব্য ঝুলন্ত সেতুর উদ্বোধন, মোকামতলায় অধ্যক্ষ মীর শাহে আলম ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিবগঞ্জ উপজেলা সদরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রতিমন্ত্রী দেশ ও জাতির মঙ্গল কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত গণদোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি মন্দির ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে তিনি বেতগাড়ী পারিবারিক কবরস্থান জিয়ারত, মোকামতলায় ড্রেনেজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং জেলা প্রশাসকের হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক
- ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’
- ‘আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
- বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে’
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
- হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা
- ‘পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনে এক বিক্ষোভ সভায় মিলিত হয়’
- সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
- গোপালগঞ্জের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা
- চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
- সীমান্তে উদ্ধার হল কোটালীপাড়ার রতিকান্তের গুলিবিদ্ধ লাশ
- চিলাহাটি স্থলবন্দর: উত্তরবঙ্গের ভাগ্য বদলের প্রধান চাবিকাঠি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি আটক
- শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী
- রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
১৮ এপ্রিল ২০২৬
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
-1.gif)








