E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’

২০২৬ মার্চ ০৪ ১৪:০৫:৪৯
‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার : তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে শুরু করবো। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবো। দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০২৬)























পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test