E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার

২০২৬ মার্চ ১৪ ১৫:৫৩:৪৯
সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার : সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।

শনিবার (১৪ মার্চ) সকালে বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ১৪, ২০২৬)





পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test