ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন, বিশেষ ট্রেন পরিচালনা এবং জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।
রবিবার (১৬ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোচ সংযোজন করা হয়েছে। পাশাপাশি ১০টি বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিশেষ ট্রেনগুলোর মধ্যে দুটি ‘শোলাকিয়া স্পেশাল’। এর একটি জোড়া ট্রেন ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ এবং আরেকটি জোড়া ট্রেন ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন চলবে।
এছাড়া বাকি তিন জোড়া বিশেষ ট্রেন সোমবার থেকে নিয়মিত ট্রেনের পাশাপাশি চলাচল শুরু করবে বলেও জানান তিনি।
স্টেশন ম্যানেজার বলেন, বর্তমানে ঈদযাত্রার তৃতীয় দিন চলছে। আজ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৩৯টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৬টি ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।
তিনি জানান, এবারের ঈদযাত্রায় যেন কোনো ধরনের শিডিউল বিপর্যয় না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এতে যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের টিকিট প্রদর্শনের মাধ্যমে স্টেশনে প্রবেশ নিশ্চিত করতে প্রবেশপথে কিউ সিস্টেম চালু করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং জিআরপি পুলিশের সদস্যরা স্টেশনে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি টিটিই, টিসি এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সাজেদুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনা পুরো একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। তাই জীবনের ঝুঁকি এড়িয়ে সবাইকে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ বিষয়ে যাত্রীদের পিএ সিস্টেমের মাধ্যমেও নিয়মিত সতর্ক করা হচ্ছে।
তিনি আরও জানান, যাত্রীদের জন্য নতুন সেবা হিসেবে ট্রেনে ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির স্টারলিংক সেবার মাধ্যমে প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস এই তিনটি ট্রেনে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। ঈদের পর ধীরে ধীরে এই সেবা সম্প্রসারণ করা হবে।
এদিকে সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না থাকায় এবং হয়রানির অভিযোগ না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শাহানুর ইসলাম বলেন, নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি।
খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেসের যাত্রী ইকবাল রুমি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ভালো। পরিবার নিয়ে ভ্রমণে এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।
বয়োজ্যেষ্ঠ যাত্রী আশকর আলী বলেন, আগের বছরের তুলনায় এবার রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি কিছু ভালো উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভিক্ষুক ও ভাসমান দোকানদারদের উপদ্রব কমেছে।
স্কাউট সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, তারা বয়োজ্যেষ্ঠ যাত্রীদের ট্রেনে উঠতে সহায়তা করছেন এবং মালামাল বহনেও সাহায্য করছেন যা সত্যিই প্রশংসনীয়।
(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








