‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে নারীদের জন্যও আলাদা ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ–সুবিধা রাখা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আব্দুস সালাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা নিজেরাই দেখছেন, আমাদের হাতে এখনও কিছু সময় আছে। এর মধ্যেই আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতে পারব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেদিন যেন আবহাওয়া ভালো থাকে এবং বৃষ্টি না হয়।
আব্দুস সালাম আশা প্রকাশ করে বলেন, ঢাকার অনেক মানুষ ঈদগাহে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজে অংশ নেবেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। যদি ৩০ রোজা হয়, তাহলে ঈদ হবে ২১ তারিখে; আর যদি ২৯ রোজা হয়, তাহলে ২০ তারিখে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
আব্দুস সালাম বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার নারীর জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গরমের বিষয়টি বিবেচনায় রেখে পর্যাপ্ত ফ্যান বসানো হবে। প্যান্ডেল থাকায় আলোর ব্যবস্থাও থাকবে।
পাশাপাশি ওজুখানা, খাবার পানির ব্যবস্থা এবং প্রয়োজনে অতিরিক্ত টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
আব্দুস সালাম বলেন, অনেক বয়স্ক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। তাই তাদের কথা বিবেচনায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বৃষ্টিনিরোধক সামিয়ানা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পুরো এলাকায় কার্পেট বিছানো হবে, যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সার্ভিস সংস্থার সঙ্গে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। প্রয়োজনে ঈদের আগে আরও একটি সমন্বয় সভা করা হবে।
তিনি আরও বলেন, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে। কোন দিক দিয়ে আসতে হবে এবং কোথায় গাড়ি রাখা যাবে-এসব বিষয়ে ট্রাফিক বিভাগ আগের দিন নির্দেশনা জানিয়ে দেবে। নিরাপত্তার স্বার্থে ধারালো বা দাহ্য কোনো বস্তু সঙ্গে না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করা হয়েছে।
আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসসহ সব ধরনের জরুরি সেবা প্রস্তুত থাকবে। তিনি ইতোমধ্যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে এবারের ঈদ ঢাকাবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আব্দুস সালাম বলেন, বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশ কাজ বাকি আছে, যা মূলত শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ।
নগরবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাই যেন শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে অংশ নেন, ট্রাফিক নির্দেশনা মেনে চলেন এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করেন।
সবশেষে আব্দুস সালাম বলেন, আমি আশা করি এবারের ঈদ আমাদের জীবনে একটি সুন্দর দিন বয়ে আনবে। এ সময় ঢাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
-1.gif)








