E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‌‌‌‌‌‌‌‌‌‌‌তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী

২০২৬ মার্চ ১৮ ১৮:৩৪:১২
‌‌‌‌‌‌‌‌‌‌‌তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা তা পরিবর্তনের চেষ্টা করে। সরকার প্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। কারণ বর্তমান সরকার উন্নয়নের সরকার। নির্বাচনের আগে প্রতৃশ্রতি দেওয়া ইতি মধ্যে বিএনপি সরকার কাজ শুরু করেছেন। পরে তিনি দেশের প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষের কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন।

আজ বুধবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় জয়েদ ফর গুড ফাউন্ডেশনের পক্ষ হতে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ৫০০ জনের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদাল আল মুসা, নবাবগঞ্জ–বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা।

(এসএস/এসপি/মার্চ ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test