ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিগত বছরের মতো এ বছরও র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এছাড়া আইন ও গণমাধ্যম শাখা জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে কয়েক দফা নিরাপদ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে কয়েক দফার এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদ উপলক্ষ্যে র্যাবের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থাগুলো হলো :
১। ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়গুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে।
২। দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং।
৩। ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে বিশেষ নজরদারি রয়েছে।
৪। যাত্রী হয়রানি রোধে টিকিট নিয়ে কোনো ধরনের কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে।
৬। রাজধানীসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
৭। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব/উসকানিমূলক তথ্য/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।
র্যাব জানায়, আগের বছরগুলোর মতো এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে। এ উপলক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
(ওএস/এসপি/মার্চ ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা
- জাপা-আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
- সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন
- ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর
- ইউক্রেনের মত ইরান যুদ্ধ কি ঝুলে যাবে?
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
২০ মার্চ ২০২৬
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
-1.gif)








