E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই’

২০২৬ মার্চ ২১ ১৫:৩৯:১৪
‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই’

স্টাফ রিপোর্টার : জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেনো প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪-এ যারা শহিদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।

(ওএস/এসপি/মার্চ ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test