E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত

২০২৬ মার্চ ২১ ১৫:৫৫:৫৩
বাংলাদেশের পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত

বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬–২০৩২ সময়কালের জন্য তাদের পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষর করেছে। বুধবার (১৮ মার্চ)  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) উপ-মহাপরিচালক ও টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউ এই চুক্তিতে স্বাক্ষর করেন। IAEA-এর ওয়েব সাইটে প্রকাশিত খবরে বাংলাদেশের সাথে পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষরের বিষয়টি জানা গেছে।

IAEA-এর ওয়েব সাইটে বলা হয়, কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) হলো একটি দিকনির্দেশনামূলক দলিল, যা একটি সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতা পরিকল্পনার ভিত্তি নির্ধারণ করে। এর মাধ্যমে এমন অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করা হয়, যেখানে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর এবং কারিগরি সহযোগিতা কার্যক্রম দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

বাংলাদেশ ১৯৭২ সাল থেকে IAEA-এর সদস্য রাষ্ট্র। ২০২৬–২০৩২ সময়কালের জন্য নির্ধারিত এই CPF-এ সাতটি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে:

১. পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা এবং নিউক্লিয়ার সিকিউরিটি

২. জ্বালানি

৩. খাদ্য ও কৃষি

৪. মানবস্বাস্থ্য

৫. পানি ও পরিবেশ

৬. পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা

৭. বিকিরণ প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে এর প্রয়োগ

(এসকেকে/এসপি/মার্চ ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test