জ্বালানি তেল
শনিবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের
স্টাফ রিপোর্টার : দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত।
সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সতর্ক করে বলেন, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, শনিবার (২৮ মার্চ) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
জনস্বার্থে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানিয়েছেন পাম্প মালিকদের এই শীর্ষ নেতা।
(ওএস/এসপি/মার্চ ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপির উদ্যোগে ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
- বাসন্তী পূজা: ইতিহাসের দর্পণে বাঙালির আদি দুর্গোৎসব
- গরু চুরির অপবাদ সইতে না পেরে নারীর আত্মহত্যা, দু’জন আটক
- যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার টন গম
- হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
- সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
- ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক
- বগুড়ার হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- শ্বশুরবাড়িতে একসঙ্গে খোঁড়া হয়েছে ৪ কবর
- গোবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ
- সালথা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি
- অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত
- গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ
- এবার আসছে ‘ফুয়েল কার্ড’, যেসব সুবিধা মিলবে
- ‘এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই’
- শনিবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
- জিঞ্জিরায় মুক্তিযোদ্ধারা সমবেত হতে থাকেন
- মন্ত্রে মন্ত্রে শেষ উচ্চারণ
- ফরিদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- দুর্ঘটনা কবলিত বাসটির সব আসনেই যাত্রী ছিল: বেঁচে ফেরা যাত্রী রাজিব
- বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি, ২ কোটির মালামাল লুট
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- বগুড়ার হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
২৭ মার্চ ২০২৬
- গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ
- এবার আসছে ‘ফুয়েল কার্ড’, যেসব সুবিধা মিলবে
- শনিবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
-1.gif)








