সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার (নেত্রকোণা-১) সংসদে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণে নিরপেক্ষতা ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র। গতানুগতিক ধারার বাইরে এবারের সংসদকে ‘মজলুমদের সংসদ’ ও ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে তিনি সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার ঘোষণা দেন।
আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এ বৈঠকে প্রথমবারের মতো সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতেই ডেপুটি স্পিকার সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং তার নির্বাচনী এলাকা কলমাকান্দা-দুর্গাপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং আজ তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্বীকৃত।
২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে গণতন্ত্রের নতুন দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও মীর মুগ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি। আজকের এই সংসদ পঙ্গুত্ব বরণকারী এবং নির্যাতিত মানুষের ত্যাগের ফসল।
সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার ঘোষণা করেন, আমি ইতোমধ্যে সরকার এবং দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। স্পিকারের নির্দেশনা অনুযায়ী আমি প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিতে কাজ করব।
হযরত আবু বকর (রা.)-এর আদর্শের কথা উল্লেখ করে তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি সঠিক থাকলে আপনারা সাহায্য করবেন, আর ভুল করলে শুধরে দেবেন। কারণ এই সংসদে আমার চেয়েও অভিজ্ঞ ও প্রজ্ঞাবান অনেকে আছেন।
এবারের সংসদের বিশেষত্ব তুলে ধরে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এই সংসদ বিশ্বের ইতিহাসে বিরল। এখানে কেউ এসেছেন ফাঁসির মঞ্চের কন্ডেম সেল থেকে, কেউ এসেছেন আয়নাঘর থেকে, কেউ দীর্ঘ নির্বাসন থেকে, আর কেউ এসেছেন গুম-নির্যাতনের দুঃসহ স্মৃতি নিয়ে। আমরা সবাই এখানে মজলুম হিসেবে সমবেত হয়েছি।
বিখ্যাত আইনবিদ এভি ডাইসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকার বা জনগণ—সবাইকে আইনের অধীনে থাকতে হবে। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে আমি ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র সরাসরি প্রত্যক্ষ করেছেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
বক্তব্যের শেষে তিনি জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সমালোচনার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ এবং আমাদের লক্ষ্য হবে জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
২৯ মার্চ ২০২৬
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
-1.gif)








