পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
স্টাফ রিপোর্টার : আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার সকালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সভায়।
সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিবাদ্য— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। এগুলো হলো—
ক। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
খ। ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।
গ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
ঘ। বাংলাদেশের রাজধানী শহর ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কে সম্পৃক্ত করা হবে।
সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে সভায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী ছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মোট ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন অন্যান্য জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা।
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
-1.gif)








