‘হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, শিগগিরই আসবে টিকা’
স্টাফ রিপোর্টার : দেশে হামের (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে এ টিকা সংগ্রহ করা হবে। যা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের মাধ্যমে কাজ চলছে। একইসঙ্গে টিকা সংগ্রহ প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি।
মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি।
ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। যারা টিকা পায়নি, তাদের মধ্যেই হামের প্রকোপ বেশি।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অর্থ আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিকা সরবরাহ শুরু হতে পারে।
সচেতন হওয়ার জন্য কোনো বার্তা দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। সবাইকে শান্ত থাকতে হবে এবং শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।
কবে থেকে টিকা কার্যক্রম চালু হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। আসার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের সব চেষ্টা অব্যাহত থাকবে এবং এ মিজলসের আক্রমণের ভেতরে আমরা যে রেপিডলি ভেন্টিলেটর এবং আইসি ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি অতীতে কোনোদিন হয়নি।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের এ টিকার যে পেমেন্টটা এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেস কমিটির অনুমোদন পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দেবো এবং আমাদের চলে আসবে ইনশাল্লাহ। আশা করছি এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমরা টিকা নিতে থাকব। টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
এদিকে টিকা কমিটি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
(ওএস/এএস/মার্চ ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- জব্দকৃত ১০৯০ লিটার পেট্রোল বিক্রির লক্ষাধিক টাকা সরকারী কোষাগারে জমা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু
- বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার
- চিত্রা নদীতে ডুবে নিখোঁজের দু’দিন পর আরিয়ার মরদেহ উদ্ধার
- সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
- সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ'র
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে সাবেক নারী ক্রিকেটারের সংবাদ সম্মেলন
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
- নিউ ইয়র্কে মসজিদে ভাঙচুর, কোরআন ছিঁড়ে দরজায় মলমূত্র লেপন
- আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে
- বমি ভাব সারাতে ঘরোয়া টোটকা
- মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের
- ৬ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির
- সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
- ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক চালু হচ্ছে
- ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১
- ‘নির্দোষ মানুষটাকে যারা মারিছে আমি তাদের ফাঁসি চাই’
- জামালপুরে ফিলিং স্টেশনে 'ট্যাগ অফিসার' নিয়োগ
- জেরুজালেমে খ্রিষ্টানদের পাম সানডের প্রার্থনায় ইসরায়েলের বাধা
- তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল
- ঈদে দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের
- চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে সাবেক নারী ক্রিকেটারের সংবাদ সম্মেলন
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
৩০ মার্চ ২০২৬
- ঈদে দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের
- চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
- দৌলতদিয়ায় বাস ডুবি, ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা
- ‘হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, শিগগিরই আসবে টিকা’
-1.gif)








