‘নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে’
স্টাফ রিপোর্টার : বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচিতে চলছে সরকারি অফিস-আদালত।
রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই নতুন নিয়মে দেশের সব সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে অফিস ছিল ৯টা থেকে ৫টা।
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে তা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে রবিবার।
মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক দিন অনলাইন এবং এক দিন সশরীরে—এভাবে পরিচালনা করার আলোচনা চলছে।
গত ২ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকে সরকারি-বেসরকারি অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৯টা থেকে ৪টা, শপিংমল ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবা ব্যতীত সকল অফিস ভবন, বিপণিবিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।
জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশবান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে ২০ শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার কুমিল্লায় জানিয়েছেন, অনলাইনে ক্লাসের বিষয়টি শুধু মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে। তবে রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আস্থা অর্জন করাই সাংবাদিকের কাজ’
- ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্যপ্রতিমন্ত্রী
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- চন্দ্রঘোনা থানা ও কেপিএম পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী
- মহম্মদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২০ রোগী
- চৈত্রের অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে ইরি-বোরো ফসল
- বকশীগঞ্জ সীমান্তে মালিকবিহীন ইয়াবা উদ্ধার
- নিউ ইয়র্কে অপরাধীর বদলে বন্দুককে দায়ী করায় সমালোচনার মুখে মামদানি
- যুক্তরাষ্ট্রে হামিদেহ ও তার মেয়ের গ্রিন কার্ড বাতিল, গ্রেপ্তার
- দেশের জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
- ‘নোট অব ডিসেন্ট আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন’
- মহম্মদপুর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
- প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়
- তেল পাচারের ভিডিও ধারণ, ফরিদপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা
- ‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি
- ‘আমিও রক্তমাংসের মানুষ’
- ‘আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ ছিল না’
- ‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে’
- ‘এলডিসি থেকে উত্তরণের মতো পূর্ণ প্রস্তুতি নেই’
- ‘ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই’
- নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’
- ‘নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে’
- ‘সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ’
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- ফটিকছড়ির মফিজ
০৫ এপ্রিল ২০২৬
- প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়
- ‘ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই’
- নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’
- ‘নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে’
-1.gif)








