‘মানবাধিকার কমিশন-গুম প্রতিরোধ আইন পাসে অনীহা উদ্বেগজনক’
স্টাফ রিপোর্টার : দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত পাসে আগ্রহ না দেখানো উদ্বেগজনক বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা এবং গুম প্রতিরোধসংক্রান্ত বিধানের অভাবে মানুষের জীবন কতটা দুর্বিসহ হয়ে উঠতে পারে, তার ভুক্তভোগী ক্ষমতাসীন দলটি এর প্রয়োজনীয়তা কেন এখোনো উপলব্ধি করতে পারছে না। যেসব বিষয়কে সামনে রেখে আলোচিত অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলো তা আরও বেশি শঙ্কার ও উদ্বেগের।
সোমবার (৬ এপ্রিল) সকালে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকার প্রণীত কয়েকটি অধ্যাদেশ রহিত/বাতিল সংশোধন সম্পর্কে নিজেদের অবস্থান জানায় টিআইবি। একই সঙ্গে টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে।
সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অন্তবর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো এখনই পাস করতে আগ্রহী নয় (বর্তমান সরকার), বরং পরে করতে আগ্রহী। প্রশাসনিক স্বাধীনতা খর্ব, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে বাধা ও বিচারিক ক্ষমতাকে নির্বাহী ক্ষমতায় রূপান্তর এসব বিষয়কে সামনে রেখে অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি গত ২ এপ্রিল মোট ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছে, যা সাধুবাদ পাওয়ার যোগ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন ২০২৫, জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশও রয়েছে। তবে আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। যেমন- সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫, স্থানীয় সরকার সংক্রান্ত ৪টি সংশোধনী অধ্যাদেশও এর মধ্যে রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত চারটি সংশোধনী অধ্যাদেশও প্রশাসনিক নিয়ন্ত্রণের দুর্বলতায় দুষ্ট। মূলত জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার যেমন- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করা এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা পায় সরকার। যেখানে বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে সরকার এই ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয়। কিন্তু নির্বাচিত সরকারও নিজের ইচ্ছেমতো সরিয়ে দেওয়ার ক্ষমতাকে স্বাভাবিকতায় পরিণত করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি।
(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গণভোটের রায় আদায় করেই ছাড়বো’
- মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই
- সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
- ওয়েম্বলিতে সেমিফাইনাল, মুখোমুখি সিটি-সাউদাম্পটন ও চেলসি-লিডস
- ‘গণভোটের রায় না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’
- সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
- কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- কাজের লোকের অভিনয় করে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই
- সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা ও কাঙ্গালিনী সুফিয়া
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
- ৭-১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ
- ‘মানবাধিকার কমিশন-গুম প্রতিরোধ আইন পাসে অনীহা উদ্বেগজনক’
- তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে
- বাউলশিল্পী আবুল সরকারের জামিন
- পাক বর্বররা সিলেটের কলাপাড়ায় এক গণ-নিধনযজ্ঞ পরিচালনা করে
- গোপালগঞ্জে পুকর থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা
- নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ রাষ্ট্রের মূল দায়িত্ব
- নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলো ইস্টার সানডে পালিত
- ময়মনসিংহে সিগনেচার লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
- ‘আস্থা অর্জন করাই সাংবাদিকের কাজ’
- ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্যপ্রতিমন্ত্রী
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফটিকছড়ির মফিজ
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
০৬ এপ্রিল ২০২৬
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
- ৭-১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ
- ‘মানবাধিকার কমিশন-গুম প্রতিরোধ আইন পাসে অনীহা উদ্বেগজনক’
- তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে
-1.gif)








