‘বিনিয়োগকারী মিলেছে, দ্রুতই সচল হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল’
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : আগামী তিন মাসের মধ্যে নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিলটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ রবিবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে অবস্থিত মিলটি পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সারাদেশে বন্ধ থাকা পাট ও বস্ত্র মিলগুলো সচল করা সরকারের অগ্রাধিকার। নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করছি। দারোয়ানী টেক্সটাইল মিলটি চালুর লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আশার কথা হলো, আমরা একজন যোগ্য বিনিয়োগকারী পেয়েছি। আশা করছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি পুনরায় সচল হবে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
বিগত সরকারের ব্যর্থতায় দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল এবং অনেক অনিয়ম হয়েছে। আমরা পেছনের ভুলগুলো পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা। যত বেশি বিনিয়োগ আসবে, তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।”
তিনি আরও জানান, শুধু নীলফামারী নয়, দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সকল বন্ধ জুট মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সোনালী আঁশ পুনরুদ্ধারে পাটের উন্নত বীজ সরবরাহ, গবেষণার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং পাট পচানোর পানির সংকট দূর করতে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারের ওপর জনসচেতনতা তৈরির কাজও এগিয়ে চলছে।
মিল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
(ওকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
১৬ সেপ্টেম্বর ২০২৬
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
-1.gif)








