মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ
ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
মোহাম্মদ সজীব, ঢাকা : ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষে ইমন হোসেন ওরফে ‘এলেক্স ইমন’ নামে এক গ্যাং নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রবিবার বিকেলে সংঘটিত এ হত্যাকাণ্ডের পেছনে ছিনতাই করা একটি স্মার্টফোনের ভাগাভাগি নিয়ে বিরোধকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফুটেজে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে ১০ থেকে ১৫ জন হামলাকারী ইমনকে ধাওয়া করে এবং একপর্যায়ে ফেলে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাইফ (২৩), তুহিন (২০), মো. রাব্বী কাজী (২৫) এবং মো. সুমন (২৫)। এদের মধ্যে তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। তারা সবাই প্রতিদ্বন্দ্বী ‘আরমান–শাহরুখ গ্রুপ’-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ‘এলেক্স গ্রুপ’ ও ‘আরমান–শাহরুখ গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রবিবার সকালে কামরাঙ্গীরচরে দুই গ্রুপের মধ্যে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন নিয়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে বিকেলে রায়েরবাজার এলাকায় আবার মুখোমুখি হলে সংঘর্ষ চরম আকার নেয়।
এক পর্যায়ে বিকেল চারটার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ইমনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, ইমন দীর্ঘদিন ধরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে মোহাম্মদপুর থানায়। সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও পরে জামিনে মুক্তি পান তিনি।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আরমান ও শাহরুখ গ্রুপের সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, “ইমন এলাকায় স্থায়ীভাবে থাকত না। বাইরে থেকে এসে অপরাধ করে আবার গা ঢাকা দিত। রবিবার সকালে এলাকায় এসে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়, যার ধারাবাহিকতায় বিকেলে তাকে হত্যা করা হয়।”
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ১০ থেকে ১২ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দিনদুপুরে প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার, মাদক ও ছিনতাইকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা বাড়ছে—এ ঘটনায় তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এসকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গোপালগঞ্জে বর্ষবরণ
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
১৪ এপ্রিল ২০২৬
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
-1.gif)








