E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ

২০২৬ এপ্রিল ১৮ ১৩:২৮:৪৩
সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ

স্টাফ রিপোর্টার : ইউনেস্কো’র বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ রবিবার (১৯ এপ্রিল) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিদর্শনে আসছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

অনুষ্ঠানে সিআইইউ’র চারটি অনুষদের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। এ বছরের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থাকছেন-ডিন’স লিস্ট, ডিন’স অনার লিস্ট, ডিন’স মেরিট লিস্ট, ভাইস চ্যান্সেলর’স লিস্ট এবং ভাইস চ্যান্সেলর’স অনার লিস্টে স্থানপ্রাপ্তরা।

ড. সুসান ভাইজ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন।

সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে বিশেষ লেকচার সেশনে অংশগ্রহণ করবেন এবং শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৬)




















পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test