হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীর হাজারীবাগ এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। প্রকাশ্যেই গড়ে উঠেছে একাধিক মাদক বিক্রির স্পট, যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে চলছে বেচাকেনা। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বড় মাদক ব্যবসায়ীদের পরিবর্তে অধিকাংশ সময় ধরা পড়ছে খুচরা ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, হাজারীবাগের পুরাতন মাদক স্পট গণকটুলিতে দিন-রাত সমানতালে চলছে মাদক বেচাকেনা। এর পাশাপাশি নতুন করে গড়ে উঠেছে একাধিক ‘হটস্পট জোন’। যার মধ্যে অন্যতম নিমতলা বস্তি, মন্দিরের গলি, কালুনগর, বউবাজার, ঝাউচর বালুর মাঠসহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিনই বাড়ছে মাদকের বিস্তার।, এসব স্থানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হলেও পুলিশের কার্যকর কোন ভুমিকা নেই।
অনুসন্ধানে জানা গেছে, গাঁজা, ইয়াবা ও হেরোইনের সরবরাহ নিয়ন্ত্রণ করছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত হয়েছে পাশের মোহাম্মদপুর এলাকা। বিশেষ করে রায়ের বাজার থেকে নিয়মিত মাদকের চালান হাজারীবাগে প্রবেশ করছে বলে জানা যায়। নিমতলা বস্তি, মুক্তি সিনেমা হলের গলি এবং কালি মন্দিরসংলগ্ন এলাকাগুলো বর্তমানে সক্রিয় মাদক বাণিজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “প্রতিদিনই আমরা দেখি নির্দিষ্ট কিছু জায়গায় বসে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও তারা মূল হোতাদের ধরতে পারে না। বরং সাধারণ পথচারী বা খুচরা ক্রেতাদের তল্লাশি করে ধরে নিয়ে যায়।”
আরেকজন রিকশা চালক অভিযোগ করে বলেন, বিডিআর ৫ নাম্বার গেটের সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি করে তার একটু সামনেই ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক, পুলিশ জেনেও তাদের ধরছে না, তারা সাধারন মানুষদের ধরে হয়রানি করছে৷
এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় মাদক বিক্রির স্পট থেকে অল্প দূরেই পুলিশের চেকপোস্ট থাকলেও ব্যবসা বন্ধ হয় না। বরং মাদক লেনদেন চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট চক্র। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং এলাকার কিশোর-তরুণরা ঝুঁকির মুখে পড়ছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমরা প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। গত কালকেও ৩০ জন তার আগের দিন ৩২ জন আটক করেছি, তিনি বলেন আরও, এই মাসে আমরা ৪ জন তালিকাভুক্ত আসামি ধরেছি যাদের মধ্যে একেকজনের ১৭ থেকে ১৮ টি মামলা রয়েছে। পুলিশের নজরদারি বাড়ানো বিষয়ে জানতে চাইলে বলেন, থানায় পুলিশের ৮টি টহল টিম কাজ করে।
তবে বিশেষজ্ঞদের মতে, মাদক নিয়ন্ত্রণে শুধুমাত্র খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।
এদিকে এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাজারীবাগ অদূর ভবিষ্যতে রাজধানীর অন্যতম বড় মাদককেন্দ্রে পরিণত হতে পারে। তারা অবিলম্বে দৃশ্যমান ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন, যাতে করে এ ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
(এস/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- ৪১৮ হজযাত্রী নিয়ে জেদ্দায় বাংলাদেশের প্রথম ফ্লাইট
- বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
- দৃষ্টি ও অন্তর্দৃষ্টির গল্প
- ইরানওয়ালারা এখন পাকিস্তানের পক্ষে মিউজিক বাজাচ্ছে!
- নীলফামারীতে জ্বালানি তেল মজুদের দায়ে সাতজনকে জরিমানা
- ‘রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা’
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
১৮ এপ্রিল ২০২৬
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- ‘রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
-1.gif)








