‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে’
স্টাফ রিপোর্টার : আগামী ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের (মানিকগঞ্জ-১) এক প্রশ্নের লিখিত উত্তরে সেতুমন্ত্রী এ কথা জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প।
সেতু বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা আছে। প্রস্তাবিত সেতুটি পাটুরিয়া-গোয়ালন্দকে এবং জাতীয় মহাসড়ক N5 ও N7-এর মধ্যে সংযোগ করবে।
সেতুটি নির্মিত হলে রাজধানী হইতে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল ও দর্শনা এবং সমুদ্রবন্দর মোংলার সাথে সংযোগ আরও সহজতর হবে।
তিনি বলেন, বর্তমানে সেতু বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান আছে। সেতু বিভাগের আওতায় ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে সুপারিশ করা হয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ঝড়ে ঘরের ওপর গাছের চাপা, প্রাণ গেল মা ও দুই মেয়ের
- ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প
- স্টিল শিল্পে আরোপিত করভার হ্রাসের প্রস্তাব
- বাফুফের প্রধান কোচের দৌড়ে চূড়ান্ত তালিকায় ২৬ জন
- ‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে’
- ‘দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স’
- ‘বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই’
- এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- ‘বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বাড়াতে হবে’
- ‘শেরে বাংলাকে বিগত সরকার পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে’
- এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বহাল
- বাবার খনন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ১৪৮নং সামরিক বিধি জারি করে
- দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের সুবিধার্থে রাস্তা তৈরির চেষ্টা, সংঘর্ষে আহত ১
- সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
- রাজস্ব কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন
- সোনাতলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর, সচিবকে অব্যাহতি
- পাংশা থানা পুলিশের অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজন ষ্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪
- নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- ফুলপুরে ভোগান্তিতে আশ্রয়ণ প্রকল্পের পরিবাররা
- গোপালগঞ্জে ব্রি ১০৮ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস
- সুবর্ণচর উপজেলা সমিতির নবনির্বাচিত প্যানেলকে শুভেচ্ছা
- শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায়, ঘের মালিকের জরিমানা
- পীযূষ সিকদার’র কবিতা
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
২৭ এপ্রিল ২০২৬
- ‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে’
- ‘দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স’
- এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- বাবার খনন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
-1.gif)








