‘দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় দায়ীদের শাস্তি দেবে যুক্তরাষ্ট্র’
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (৪ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, নিহত লিমনের মরদেহ গত ০২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হয়।
মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন। নিহত লিমন এর জানাজার নামাজ গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর বিগত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দেশে প্রেরণের জন্য পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানায়।
বর্তমানে মরহুমা নাহিদার মরদেহ ফিউনারেল হোমের তত্ত্বাবধানে বাংলাদেশে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ০৬ মে (বুধবার) স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামী ৭ মে বৃহস্পতিবার তার মরদেহ দেশে পাঠানোর জন্য ফিউনারেল হোম ফ্লাইট বুকিংয়ের চেষ্টা করছে। মায়ামির বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে।
(ওএস/এএস/মে ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী
- সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই বনজীবী অপহরণ
- সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী ঘিরে জাবিতে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক
- ‘বাবর আজমও হয়তো নাহিদের মুখোমুখি হতে চাইবে না’
- প্রথম নির্বাচনেই বিজয়ের চমক, হতে পারেন মুখ্যমন্ত্রী
- ‘দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় দায়ীদের শাস্তি দেবে যুক্তরাষ্ট্র’
- ‘গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে যে কোনো সরকার চিন্তায় পড়ে যায়’
- ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা নয়, নজরদারিতে জোর
- সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- 'বিএসএফ ও পাকবাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়'
- শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ স্পেশাল ৯২ মিনিট দিয়ে
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অবস্থান কর্মসূচি, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- সাংবাদিক চাটুকার হলে মানুষের আস্থা নষ্ট হয়
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যশোরে থমথমে সবজির বাজার
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- সম্প্রীতির নয়া দিগন্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক : সাত দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
০৪ মে ২০২৬
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক
- ‘দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় দায়ীদের শাস্তি দেবে যুক্তরাষ্ট্র’
- ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা নয়, নজরদারিতে জোর
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
-1.gif)








