প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(ওএস/এসপি/মে ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক
- পুরোনো মালিকের কাছে ব্যাংকের মালিকানা ফিরানোর যৌক্তিকতা
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- ৬ মাস ধরে নেই বিচারক, ভোগান্তিতে সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারপ্রার্থীরা
- সালথায় গ্রাম্য মোড়লদের দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ, এর শেষ কোথায়
- ঠাকুরগাঁওয়ে মানবেতর জীবনযাপন করছে গৃহবন্দী পরিবার
- শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ মুক্ত, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- ব্রির নতুন মহাপরিচালক ড. আমিনুল ইসলাম
- ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ
- প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
- গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
- দেশে হাম ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
- ৯ বছরে পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’
- বাজারে অসছে সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- লৌহজংয়ে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টি সেন্টারগুলোর কাগজপত্র সঠিক নেই
- এডিট করে কলরেকর্ড ভাইরাল করায় শ্রমিকদলের সভাপতির সংবাদ সম্মেলন
- নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক
- ফুলপুরে কুকুর-বিড়ালের ভ্যাকসিন প্রদান
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক
- রবীন্দ্রদর্শনে প্রকৃতি ভাবনা ও বর্তমান পরিবেশ সংকট
- আবদুল্লাহ আবু সায়ীদ: বিতর্কের অতলে নয়, বোধের আলোয় পুনর্বিবেচনা
- অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
- সম্প্রীতির নয়া দিগন্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক : সাত দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- তোমার নালিশের পরে
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
০৪ মে ২০২৬
- প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক
- ‘দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় দায়ীদের শাস্তি দেবে যুক্তরাষ্ট্র’
- ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা নয়, নজরদারিতে জোর
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
-1.gif)








