E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে’

২০২৬ মে ০৫ ১৩:৩৫:০৮
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে’

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে চুক্তি নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে।

যারা এ নিয়ে সমালোচনা করছেন, তারা অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক চিত্র দেখলে বিষয়টি বুঝতে পারবেন।

এর আগে, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া একটি প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ঢাকা সফর শুরু করে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এবং দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

(ওএস/এএস/মে ০৫, ২০২৬)




পাঠকের মতামত:

০৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test