‘খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে’
স্টাফ রিপোর্টার : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সারাদেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখল মুক্ত হবে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনি জটিলতা দেখা দিতে পারে।
ওইসব বিষয়গুলো আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবিলা করবো।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন উদ্বোধনী স্থান পরির্দশন করেন।
মন্ত্রী বলেন, সারাদেশের খালগুলো খালের স্থানেই রয়েছে।
কেউ যদি অবৈধভাবে কোনো কিছু গড়ে তুলে, স্বাভাবিকভাবে তাকে ওই স্থান থেকে তা উঠিয়ে নিয়ে যেতে হবে। বাকি আইনগতভাবে মোকাবিলা আমরা করব। তবে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যোমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।
তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউ রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন। যা ছিলো একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কয়েকটি স্থানে খালন খনন উদ্বোধন করেছেন। আবার অনেক জেলা স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা কার্যক্রম শুরু করেছেন। একযোগে এই খাল খনন জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ এর সুবিধা পাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ বছর এই খাল খনন কর্মসূচি পড়েছিলো। কোনো সরকার এসব কর্মসূচির উদ্যোগ নেননি। যার ফলে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তূপ হয়ে আছে। এগুলোকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি।
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।
(ওএস/এএস/মে ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
- জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা
- ‘খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে’
- ‘এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে’
- ‘মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে’
- নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
- সাদের হাত ধরে বৈশ্বিক সিরিজ অঙ্গনে বাংলাদেশের ‘অ্যানি’
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২৪৪৭১০ টাকা
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
- ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
- কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকহানাদার বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন শিবচরের এক প্রবাসীর স্ত্রী
- কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা
- কবরাস্থানের পাশে খোলা আকাশে বাস করা নারীর পাশে ইউএনও
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত
- সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস
- প্রশাসনের নিষেধ স্বত্ত্বেও ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি
- পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
০৭ মে ২০২৬
- ‘খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে’
- ‘মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে’
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
-1.gif)








