ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি
স্টাফ রিপোর্টার : চোখ ভরা স্বপ্ন নিয়ে সারা দেশ থেকে তরুণেরা সমবেত হয়েছিলেন এক ছাদের নিচে। তাদের কেউ উচ্চশিক্ষার স্বপ্নপূরণে প্রথম পদক্ষেপ নিচ্ছেন, আবার কেউ এসেছিলেন নিজেদের ভবিষ্যৎ গড়ার গল্প শোনাতে। ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগের মাধ্যমে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন অ্যালামনাইকে নিয়ে সাভারের বিসিডিএমে অনুষ্ঠিত হয় মিলনমেলা।
আজ মঙ্গলবার ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬: মেধার আলোয় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সেই সব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে যাদের পারিবারিক আয় মাসিক ২০ হাজার টাকার নিচে, আর্থিক কারণে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন যেন বাধাগ্রস্ত না হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৬ হাজার ১৬১ জন শিক্ষার্থী মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করেন। এর মধ্য থেকে নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীরসহ শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
"পৃথিবীটা সবার জন্য সমান নয়,"—এই সরল সত্যটি দিয়ে কথা শুরু করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। তিনি বলেন, যে সুযোগ নিয়ে জন্মায়, তার পথ মসৃণ; আর যে বঞ্চিত, তার পথে বাধা প্রতিটি পদে। ব্র্যাক সেই বাধার মুখে দাঁড়িয়ে মানুষের হাতে হাতিয়ার তুলে দেয়, শুধু টিকে থাকার জন্য নয়, নিজের শর্তে এগিয়ে যাওয়ার জন্য।
তবে এই যাত্রা এখানেই শেষ নয় বলে মনে করেন তিনি। আজ যারা এই সুযোগ পাচ্ছেন, আসিফ সালেহ্ তাদের কাছে একটি প্রত্যাশা রাখেন — আগামীতে তারা যেন সহমর্মী হয়ে অন্য বঞ্চিতদের পাশে এসে দাঁড়ান। মেধা বিকাশের পুরনো অ্যালামনাইদের উদ্দেশে তিনি বিশেষভাবে আহ্বান জানান নতুনদের পথচলায় সঙ্গী হতে।
পাশাপাশি তিনি জোর দেন মানবিক মূল্যবোধের ওপর: 'সহমর্মিতার দৃষ্টি একবার জেগে উঠলে, তাকে আর ঘুম পাড়ানো যায় না।' তাঁর বিশ্বাস, একটি মানবিক পৃথিবী গড়ে উঠবে তখনই, যখন আমরা প্রত্যেকে, নিজের নিজের জায়গা থেকে, মানবিক হব।
ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, শুরুতে আমরা ১৫০ জনকে বৃত্তি দিয়েছিলাম, যা এখন ৪০০ জনে উন্নীত হয়েছে। আমাদের লক্ষ্য এটি ১ হাজার ২০০ জনের কাছাকাছি নিয়ে যাওয়া। তরুণদের মেধা, পরিশ্রম ও ত্যাগ অবাক করার মতো। আপনাদের সংগ্রাম এবং ইতিবাচক মানসিকতা প্রশংসনীয়। আমরা আশা করি, এই মেধাবিকাশ সংযোগের মাধ্যমে আপনারা পরস্পরকে সহযোগিতা করবেন। ব্র্যাক পরিবার আপনাদের স্বপ্নপূরণে আরও নিবিড়ভাবে কাজ করবে।
এবার মেধাবিকাশ উদ্যোগের মাধ্যমে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৬০ জন ২৬টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, যার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন ৪৫ জন। বুয়েট ও কুয়েটের মতো শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ১৭ জন শিক্ষার্থী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫ জন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে ১০৬টি সরকারি-বেসরকারি কলেজ থেকে ২৫০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যেখানে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাবিকাশ বৃত্তিপ্রাপ্ত ৪০০ জনের মধ্যে ২০৬ জনই ছাত্রী, যা মোট বৃত্তিপ্রাপ্তদের সাড়ে ৫১ শতাংশ। আর কলেজ পর্যায়ে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রী ৬০ শতাংশ।
মেধাবিকাশ উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পর্যন্ত এবং মাসিক ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। যা তাদের আর্থিক দুশ্চিন্তা দূর করে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক একটি দক্ষ ও সহমর্মী প্রজন্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা আগামীর বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের মেধাবিকাশ সংযোগ আয়োজনটি ছিল অধ্যবসায়, আকাঙ্ক্ষা ও সাফল্যের গল্পে ভরা। এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নতুন ও অগ্রজরা একত্রিত হন, যাদের পথচলা শুধু মেধা দিয়ে নয় বরং আর্থিক প্রতিকূলতার বাধা পেরিয়ে এগিয়ে চলার। এই আয়োজন তরুণদের অনুপ্রেরণা, সংযোগ এবং সম্মিলিত সম্ভাবনার একটি পরিসর তৈরি করেছে।
(পিআর/এসপি/মে ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা
- ঘাস কাটাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাইয়ের কব্জি বিচ্ছিন্ন
- স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি
- ঝালকাঠির আলোচিত মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার
- বড়াইগ্রাম পৌরসভায় প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ
- নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
- বিপন্ন বহুত্ববাদ: সাম্প্রদায়িকতার আগুনে কি তবে ছাই হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারত?
- সুবর্ণচরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- পাংশায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
- ফেঁসে যাচ্ছেন দিনাজপুর হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ আশিক কুমার
- ‘ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ হরিলুট করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে’
- ৩ দিনব্যাপী সুকান্ত মেলা শুরু হচ্ছে বুধবার
- নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা
- লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম
- দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন
- অবন্তি গ্যালারিতে মুনিরা বেগম লিপির ‘নস্টালজিয়া’
- আজো কাঁদে
- ২ বছরেও উদঘাটন হয়নি বৃদ্ধা রিজিয়া হত্যার রহস্য, ক্ষুব্ধ স্বজনসহ এলাকাবাসী
- নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা
- ‘মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়’
- চীন সফরে ‘শক্ত আলিঙ্গন’ আশা ট্রাম্পের, দূরত্ব বজায় রাখতে পারেন শি
- শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
- রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ
- অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- আজো কাঁদে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
১২ মে ২০২৬
- স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি
- ‘মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়’
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়ন হবে’
- ‘আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব’
- ‘বিআরটিএ নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ ছাড়া চললে ব্যবস্থা’
-1.gif)








