ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে যাত্রীদের জন্য ১৪ দফা সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রীচাপের কারণে সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে যাত্রী, নৌযান মালিক ও সংশ্লিষ্ট সবার প্রতি এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক জরুরি নৌবিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, ঈদকে কেন্দ্র করে নৌপথে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত যাত্রী চলাচল করে। এ পরিস্থিতিতে নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে যাত্রীদের সচেতন থাকার বিকল্প নেই।
বিজ্ঞপ্তিতে যাত্রীদের টিকিট কেটে লঞ্চে ওঠা এবং জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা লঞ্চের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে বলা হয়, এতে নৌযান ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
এ ছাড়া শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে ওঠানামা, আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ থেকে বিরত থাকা এবং জরুরি প্রয়োজনে দায়িত্বরত কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ জানায়, যাত্রাপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে যাত্রীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
পাশাপাশি ঈদের ভিড় শুরুর আগেই পরিবার-পরিজনকে গন্তব্যে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।
নৌযানে ওঠার পর লাইফ জ্যাকেট ও লাইফ বয়া সম্পর্কে জেনে নেওয়া, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করা এবং পকেটমার, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকি নিয়ে ট্রলার বা নৌকা থেকে চলন্ত লঞ্চে ওঠানামা করা যাবে না। ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত যাত্রীদের টার্মিনালে অপেক্ষা করতে হবে এবং নিজেদের মালামালের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
যাত্রাপথে কোনো সমস্যার মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি কয়েকটি জরুরি হটলাইন নম্বরও প্রকাশ করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্টগার্ড ১৬১১১ এবং নৌপুলিশের মোবাইল নম্বর।
(ওএস/এএস/মে ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- দেশের নির্মাণ খাত স্থবির হয়ে পড়ায় হিমশিম খাচ্ছে ইস্পাত শিল্প
- ‘সেশনজট রোধে নতুন পরিকল্পনায় শুরু হবে ভর্তি কার্যক্রম’
- চ্যাম্পিয়ন হতে ‘শেষ সুযোগ’ কাজে লাগানোর অপেক্ষায় রোনালদো
- বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে লাভবান হবে ক্লাবগুলো
- ‘দোষারোপ বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে’
- দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
- আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী
- তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে ‘সরাসরি সংঘাতের’ সতর্কবার্তা দিলেন শি
- মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় যে কোনো দিন
- পাকবাহিনী গোলন্দাজ বাহিনীর সহায়তায় চৌদ্দগ্রাম আক্রমণ করে
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু
- ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
- বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
- পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
- পুলি পদক গ্রহণ করলেন ওসি মাহফুজুর রহমান
- গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- জ্বালানি সংকটে পুড়ছে পাট, ফরিদপুরে চাষীদের কপালে চিন্তার ভাঁজ
- টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা, থানায় মামলা
- ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো যুবকের
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








