‘র্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের’
স্টাফ রিপোর্টার : এলিট ফোর্স হিসেবে র্যাবের নাম পরিবর্তন বা নতুন বাহিনী গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নতুন নামে বা নতুন কাঠামোয় এলিট ফোর্স গঠন করা হলে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই আইনে বাহিনীর কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
তিনি জানান, বর্তমানে র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের আওতায় পরিচালিত হলেও এভাবে একটি এলিট ফোর্স পরিচালনা করা ঠিক হয়নি।
তাই আলাদা আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, আমরা র্যাবের নাম রিনেমড করবো কি না বা নতুন এলিট ফোর্স রেইজ করবো কি না, সেটা এখনও বিবেচনায় আছে।
তবে যাই হোক না কেন, সেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে।
২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।
তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি- কোনো প্রতিষ্ঠানই তখন ক্ষতির বাইরে ছিল না। শেখ হাসিনা সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের ব্যক্তিগতভাবে জবাবদিহির আওতায় আনা হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইনের বিষয়ে তিনি বলেন, র্যাবের জন্য আইন প্রণয়নে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। আইনে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
র্যাব বিলুপ্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। তাদের ইকুইপমেন্ট, লজিস্টিকস, ট্রেনিং ও অন্যান্য সক্ষমতা বজায় থাকবে।
(ওএস/এএস/মে ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘অনিশ্চয়তায়’ ভারত
- হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন- প্রশ্ন হাইকোর্টের
- পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
- ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স
- ‘র্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের’
- ইরানে সমরাস্ত্র বহরে গণবিবাহ
- ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর
- নতুন ডিজাইনের ৫ টাকার নোট আনলো বাংলাদেশ ব্যাংক
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- আ-মরি বাংলা ভাষা
১৯ মে ২০২৬
- পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
- ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স
- ‘র্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের’
- ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
-1.gif)








